রাউজানে মঙ্গলবার সকালে বিষপানে আত্মহত্যা করেছেন এজহার মিয়া (৬০) নামের এক কৃষক। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি উপজেলার মানছিপাড়া গ্রামের দেলা মিয়ার ছেলে।
জানা যায়, এজহার মিয়া বাজার থেকে বিষ কিনে ক্ষেতে গিয়ে পান করেন। বাড়ি এসে ঘরের সামনে ঢলে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
রাউজান থানার এসআই নুরুন জানান, এজহার মিয়া মানসিক সমস্যায় ভুগছিল। কারো কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়।
ইত্তেফাক/আরকেজি
