‘সঙ্গীতের আরেকটি পার্ট শেষ হয়ে গেল’

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১১:৩২
 
‘শাম্মী আখতার, শাম্মী চাচী। আমার জীবনের একটা অংশ। কত কষ্ট চাচীর হয়েছে কিন্তু সবসময়ে হাসি কিভাবে যে রাখতেন।’ কথাগুলো বলছিলেন সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। 
 
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’- এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার না ফেরার দেশে চলে গেলেন।
 
মঙ্গলবার বিকেলে চামেলিবাগের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তিনি স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
 
সামিনা চৌধুরী ফেসবুকে দেয়া পোস্টে আরো বলেন, ‘আমার বিয়ের গায়ে হলুদ চাচা চাচীর বাসায় হয়েছিল। কি ভীষণ আদর করতেন স্বপনকে, সঙ্গীতের আরেকটি পার্ট শেষ হয়ে গেল। মহান আল্লাহ পাকের ইচ্ছায় চাচী জান্নাতবাসী হবে তুমি, আমীন।’
 
ইত্তেফাক/আনিসুর