আব্দুল হাকিম (৫০) নামে হবিগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। নিহত হাকিম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
ওই কারাগারের জেলার শওকত হোসেন জানান, রাত পৌনে ১টার দিকে আব্দুল হাকিম হঠাৎ করে বমি করতে থাকেন। বিষয়টি তাকে অবগত করলে তিনি হাকিমকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। একটি দাঙ্গা-হাঙ্গামার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান আব্দুল হাকিম।
সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার রাজীব চৌধুরী জানান, ময়নাতদন্তের পর বলা যাবে আব্দুল হাকিমের কিভাবে মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এসএস
