উইকেটের দেখা পেয়েছে শ্রীলঙ্কা, মাসাকাদজার ৫০

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:২৮
 
শুরু থেকে উইকেটের দেখা পাচ্ছিলেন না লঙ্কান বোলাররা। তবে দলীয় ৭৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে, এরপর ৮৫ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ব্যক্তিগত ৩৪ রান করে সাজঘরে ফিরেছে সলোমন মিরে। তবে দাড়াতে পারেননি ক্রেইগ আরভিন, ব্যক্তিগত ৩ রানে আউট হন তিনি। ৫৮ বলে ৫০ রান নিয়ে করছেন হ্যামিল্টন মাসাকাদজা, সঙ্গে আছেন ব্রেন্ডন টেলর।
 
মিরপুর স্টেডিয়ামের শততম ম্যাচে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এই ম্যাচের মধ্যদিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শততম ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করলো।
 
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরে কিছুটা ব্যাফুটে দাঁড়িয়ে জিম্বাবুয়ে। তবে প্রথম ম্যাচের ফলের দিকে না তাকিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্রেমারের দল। আর এ ম্যাচে হারলে ফাইনাল খেলার সম্ভাবনাও অনেকটা শেষ হয়ে যাবে দলটির।
 
এদিকে শেষ কয়েকটি সিরিজে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না লঙ্কানরা। এই সিরিজ শুরুর আগে পরিবর্তন এসেছে কোচ ও অধিনায়কের দায়িত্বে। টাইগারদের সাবেক কোচ হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর আজই প্রথম ম্যাচ খেলতে নামছে দলটি।
 
মাঠে নামার আগে অবশ্য শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছেন, এই টুর্নামেন্টের তিনটি দলই একইরকম শক্তিশালী। সে কথা সত্যি হলে, আজই অনেকটা ঠিক হয়ে যেতে পারে টুর্নামেন্টের গতিপথ। এই ম্যাচে জিম্বাবুয়ে হেরে গেলে তাদের পক্ষে আর ফাইনালের লড়াইয়ে ফেরা কঠিন হবে।
 
ইত্তেফাক/আনিসুর