রানের চাকায় সচল জিম্বাবুয়ে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৬:৪০
 
ম্যাচের শুরুটা ভালই ছিল জিম্বাবুয়ের, বিনা উইকেটে ৭৫ পর্যন্ত ম্যাচ এগিয়ে চলে। দলীয় ৭৫ এবং ৮৫ রানে দুই উইকেট হারালেও রানের চাকা সচল রাখে মাসাকাদজা।
 
অবশ্য ব্যক্তিগত ৭৩ রানে বিদায় নেন মাসাকাদজা। আর ৩৮ রানে আউট হন টেইলর। জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ৪ উইকেটে ২১৬ রান।
 
সিকান্দার আছেন ৩৮ বলে ৩৫ করে এবং ২৬ বলে ২৬ রান করেছেন ওয়ালার। অন্যদিকে উইকেটের দেখা পাচ্ছিলেন না লঙ্কান বোলাররা।
 
পরপর দুই উইকেট এবং শক্ত ব্যাটিংয়ে দাড়ানো মাসাকাদজাকে ফেরাতে সক্ষম হন লঙ্কান বোলাররা। রান নিয়ে ঘুরে দাড়ানেরা চেষ্টা করলেও ৩৮ রানে ফিরিয়ে দেয়া হয় টেইলরকে।
 
মিরপুর স্টেডিয়ামের শততম ম্যাচে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এই ম্যাচের মধ্যদিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শততম ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করলো।
 
ইত্তেফাক/আনিসুর