খুলনায় ২৪ জানুয়ারি থেকে এসএমই পণ্য মেলা শুরু

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৫:৪৭
আগামী ২৪  জানুয়ারি থেকে  খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে সাত দিনব্যাপী খুলনা আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০১৮। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মঙ্গলবার খুলনা বিসিকের উপমহাব্যবস্থাপক শাহ নেওয়াজ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।
 
সূত্র জানায়, মেলায় অংশগ্রহণের জন্য এসএমই পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বা মালিকদের নিকট থেকে এসএমই ফাউন্ডেশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবং নগরীর শিববাড়ী মোড়স্থ খুলনা বিসিক কার্যালয়ে পাওয়া যাবে। মেলায় শুধুমাত্র এসএমই পণ্য প্রদর্শন ও বিক্রয় করা যাবে। তবে, স্টলে কোন বিদেশি পণ্য প্রদর্শন বা বিক্রয় করা যাবে না। 
 
ইত্তেফাক/এমআই