বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের ৫০ বছরে পদার্পণের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে অনুষদটি। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এ অনুষদ। এ উপলক্ষে ইতোমধ্যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় মৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আগামী ২, ৩ ও ৪ মার্চ যথাক্রমে শুক্রবার, শনিবার ও রবিবারে এ সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। তিনদিনের অনুষ্ঠানমালাতে উদ্বোধনী অনুষ্ঠান, মৎস্য র্যালি, মৎস্য গবেষণা ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম, মৎস্য-মেলা, পোস্টার প্রদর্শনী, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি দিয়ে সাজানো হয়েছে।
এ অনুষদের স্নাতক, স্নাতোকত্তর, পিএইচডি, সাধারণ শিক্ষার্থী এবং অনুষদের অধিভুক্ত শেখ ফজিলাতুন্নেসা কলেজের স্নাতক শিক্ষার্থীরা সুবর্ণ জয়ন্তীতে অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে এ লিংকে (http://fof50years.bau.edu.bd/registration) যেতে হবে। ১৫ ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন শেষ হবে।
ইত্তেফাক/এমআই
