বগুড়ায় মাদকাসক্তদের ছুরিকাঘাতে গ্যারেজ মালিক নিহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৭:৩০
বগুড়া সদরের সাবগ্রাম কুরশাপাড়া এলাকায় মাদকসেবীদের ছুরিকাঘাতে শাহীন আকন্দ (৩০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত শাহীন একটি রিকশা গ্যারেেজর মালিক। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে এই হত্যাকােণ্ডর ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে একই এলাকার সালাম (৩০) ও সোহাগ রহমান (২৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে।
 
বগুড়া সদর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানান, একদল যুবক মদ খেয়ে রাত অনুমান আড়াইটার দিকে শাহীনের গ্যারেজের সামনে এসে উশৃঙ্খল আচরণ করছিলো। এসময় গ্যারেজ মালিক শাহীন গভীর রাতে গ্যারেজের সামনে এমন আচরণের কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মদ্যপরা ক্ষিপ্ত হয়ে শাহীনের ওপর চড়াও হয় এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ৩টার সময় তিনি মারা যান। 
 
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা জানার পরপরই বগুড়া সদর থানা পুলিশ সাবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। 
 
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই