খুলনায় ইজিবাইকসহ গ্রেফতার ৩

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:২৬
 
খুলনায় তিনটি চোরাই ইজিবাইক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় চোর সিণ্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার বিকালে গোয়েন্দা শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এর আগে ১৫ ও ১৬ জানুয়ারি দুই দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- ইজিবাইক চোর সিণ্ডিকেটের হোতা ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার আজগর আলী গাজীর ছেলে জুলফিকার আলী গাজী ওরফে খোকন গাজী, একই এলাকার খাঁপাড়ার খোরশেদের ছেলে মিলন এবং দক্ষিণ চুকনগরের আজব আলী খানের ছেলে রবিউল ইসলাম।
 
গোয়েন্দা পরিদর্শক শিকদার আক্কাস আলী জানান, ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। অন্য চোরদের গ্রেফতার ও আরো চোরাই ইজিবাইক উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে