বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:৩৬
 
রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (৩৬) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় রংপুর-বদরগঞ্জ সড়কের মমিনপুর মোক্তারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরিফুল ইসলামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা এলাকায়। এ সময় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন।
 
এলাকাবাসী জানান, মোটরসাইকেল যোগে শরিফুল রংপুর সদর থেকে নিজ বাড়ি বদরগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। এ সময় তার সঙ্গে থাকা সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে