বিজয় টিভিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে কোকাকোলা নিবেদিত সিনেমা বিষয়ক অনুষ্ঠান ‘মুভি পার্ক’। বিদেশে মুক্তিপ্রাপ্ত সিনেমার একটি বিশেষ ট্রেলার, দেশিয় সিনেমার ট্রেলার ও গানসহ বিনোদন সাংবাদিক এবং নবাগত নায়িকাদের আলাপচারিতায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
এই পর্বে অতিথি হিসেবে থাকছেন যায়যায়দিনের বিনোদন সাংবাদিক আকাশ নিবির। এছাড়াও আগামী মার্চে মুক্তির অপেক্ষারত ‘কত যে ভালোবাসি বোঝাবো কেমনে’ সিনেমার নবাগত নায়িকা রোমানা নীড়ও আছেন অতিথি হিসেবে। সঞ্চালনায় থাকবেন আপেল মাহমুদ এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আনোয়ার শাহী। উপস্থাপনা করবেন নবাগত মুখ মনীষা সিকদার।
