রাইড শেয়ারিং প্লাটফর্ম মুভের সঙ্গে এক চুক্তি সই করেছে ব্লগিং ওয়েবসাইট বাইক বিডি ডটকম। মঙ্গলবার মুভ এর বনানীর অফিসে এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় এখন থেকে বাইকিং ও রাইড শেয়ারিং সেবাকে গ্রাহকের কাছে আরো জনপ্রিয় করতে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
এ সময় উপস্থিত ছিলেন মুভ এর প্রধান নির্বাহী ফাহাদ ইবনে ওয়াহাব, বাইক বিডির প্রধান নির্বাহী শুভ্র সেন, প্রধান সদস্য ওয়াস আসাদ ইকবাল, ওয়াসিফ আনোয়ার, ফাহাদ আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন মুভ এর অ্যাডমিন ম্যানেজার আজিজুল বারী ও অপারেশন ম্যানেজার স্ট্যানলি রোজারিও।
ইত্তেফাক/সেতু
