চান্দিনায় তিন শতাধিক বোতল ফেন্সিডিল ও ৪৫ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২২:২৯

কুমিল্লার চান্দিনায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী খলিলকে (৩৫) গ্রেফতার করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের কামিশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার ঘর তল্লাশি চালিয়ে ৩৩৬ বোতল ফেন্সিডিল, প্রায় ৪৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২৪ হাজার ৫শ টাকা উদ্ধার করে র‌্যাব। মাদক ব্যবসায়ী খলিল ওই গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই.) স্বপন কুমার সরকার জানান, র‌্যাব-১১ এর ডিএডি আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে সন্ধ্যায় থানায় হস্তান্তর করে। এ ঘটনায় মাদক আইনে চান্দিনা থানায় একটি মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু