খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের কর্মবিরতির ১৯তম দিনে বুধবার মহানগরব্যাপী লাল পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। সকাল ৯টা থেকে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত আট পাটকলের শ্রমিকরা স্ব স্ব মিল গেটের সামনে অবস্থান নেয়। পরে বেলা ১১টার দিকে নগরীর খালিশপুর, আটরা ও যশোরের নওয়াপাড়া শিল্প এলাকার পাটকলের গেটের সামনে থেকে শ্রমিকরা লাল পতাকা হাতে ট্রাকযোগে বিক্ষোভ মিছিল করে। এ সময় শ্রমিকরা পাট প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি জানান। লাল পতাকা মিছিল-পূর্ব গেট সভায় বক্তব্য রাখেন আন্দোলন কমিটির কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন, জাকির হোসেন প্রমুখ।
বকেয়া মজুরি ও বেতনের দাবিতে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর থেকে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত আটটি পাটকলের উত্পাদন বন্ধ রেখেছেন শ্রমিকরা।
ইত্তেফাক/নূহু
