দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সরকার মাংস আমদানি করবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, মাংস আমদানি করলে খামারিরা মারা পড়বে, এই শিল্প ধ্বংস হয়ে যাবে।
প্রাণিসেবা সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলে। আগামী ২০ থেকে ২৫ জানুয়ারি দেশব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন করা হবে।
এবারের সেবা সপ্তাহের স্লোগান নির্ধারণ করা হয়েছে— ‘বাড়াবো প্রাণীজ আমিষ, গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ।’ আগামী ২০ জানুয়ারি বিকাল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সেবা সপ্তাহের উদ্বোধন করবেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
