সাতক্ষীরায় ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৭:৫৯
 
সাতক্ষীরায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নবাব আলী (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।
 
আটককৃত নবাব আলী একই উপজেলার বকচরা গ্রামের মজিদ মোল্লার ছেলে। সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
সদর থানার ওসি মারুফ আহমেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, সদর উপজেলার বাবুলিয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চালকদের থামিয়ে চাঁদাবাজির অভিযোগে নবাব আলীকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটক নবাব আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এসএস