সাভারে ট্রাক খাদে পড়ে চালক নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:১৯
 
ঢাকার সাভারে মিক্সার ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত চালকের নাম শাফিউল ইসলাম (২৮)। তিনি নীলফামারী জেলার হাতিবান্ধা উপজেলার পশ্চিমাড়াডুবি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কোনাবাড়ি থেকে ঢাকামুখী শাহ সিমেন্টর একটি মিক্সার ট্রাক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চালক ও সহকারীকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চালক শফিউলকে মৃত ঘোষণা করেন। চালকের সহকারী চিকিৎসাধীন রয়েছেন।
 
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস