রাজশাহীর পুঠিয়া উপজেলার আটভাগ গ্রামে চুলার আগুনে পুড়ে তানজিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আসাদুল ইসলাম আসাদের স্ত্রী।
নিহতের পারিবারিক ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি ভোরে তানজিয়া খাতুন সকালের রান্না করতে যান। অসাবধানতাবসত তার শাড়ীর আঁচলে প্রথমে আগুন লেগে যায়। পরে তার পরনের কাপড়ে আগুন লেগে শরীরের নিম্নাংশ ঝলসে যায়। উদ্ধারে এগিয়ে আসলে স্বামী আসাদুলের দুই হাত পুড়ে যায়।
ঘটনার পর তানজিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তানজিয়া খাতুনের মৃত্যু হয়। আজ শুক্রবার সকালে তার দাফন সম্পন্ন হয়। নিহত তানজিয়া খাতুনের দুই ছেলে রয়েছে।
ইত্তেফাক/এসএস
