নাসিরেই সাফল্য

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৮:০০
৩২১ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে সফরকারী শ্রীলঙ্কা দল। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই স্পিনার নাসির হোসেনকে তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৭ রান। উপুল থারাঙ্গা ১০ ও কুশল মেন্ডিস ৩ রানে অপরাজিত আছেন।
 
এর আগে টসে জিতে ব্যটিংয়ে নেমে তামিম, সাকিব ও মুশফিকের ফিফটি ও সাব্বিরের ক্যামিওতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তামিম ১০২ বলে ৮৪, সাকিব ৬৩ বলে ৬৭, মুশফিক ৫২ বলে ৬২ , মাহমুদুল্লাহ ২৩ বলে ২৪ ও  সাব্বির ১২ বলে ২৪ রান করেন।  
 
লঙ্কানদের হয়ে পেরেরা ৩টি ও প্রদীপ ২টি করে উইকেট লাভ করেন।
 
ইত্তেফাক/ রেজা