জেলা শহরের প্রফেসর পাড়া এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার সময় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হয়েছেন পিতা জনতা ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (৬০)।
জয়পুরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রফেসর পাড়ার নিজ বাসায় মানসিক ভারসাম্যহীন ছেলে সাকির (১৭) সঙ্গে বাবা তাজুল ইসলামের কথা কাটাকাটি বেঁধে যায়। এক পর্যায়ে মাথায় আঘাত করলে তাজুল মাটিতে লুটিয়ে পরেন। এলাকার লোকজন চিৎকার শুনে এগিয়ে আসেন এবং উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।
তিনি এক বছর আগে জনতা ব্যাংক থেকে অবসর নেন বলে জানান নিহত তাজুল ইসলামের স্ত্রী রেহেনা ইয়াসমিন।
খবর পেয়ে পুলিশ ছেলে সাকিকে (১৭) কে আটক করেছে। তাজুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক। সাকি মানসিক ভারসাম্যহীন হওয়ায় দেশে ও বিদেশে দীর্ঘ দিন ধরে চিকিৎসা করেও ভালো করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/আরকেজি
