কাউখালীতে জাতীয় যুবসংহতির (জেপি) চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে নুরুজ্জামান নুরন্নবীকে সভাপতি এবং জিয়াউল হক জিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবসংহতির নেতা নুরুজ্জামান নুরন্নবীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেপি নেতা বজলুর রহমান নান্নু, উপজেলা জেপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, উপজেলা যুব সংহতির আহ্বায়ক জাকির হোসেন নসু, সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, আলহাজ মিজানুর রহমান, শেখ লিটন, শামীম আহম্মেদ, রাজিউল করিম খসরু, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক তানভীর সোহাগ, জিয়াউল হক জিয়া প্রমুখ।
সভায় বক্তারা জেপির চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান।
ইত্তেফাক/আরকেজি
