মাদকমুক্ত হলে ঝিকরগাছায় আরো মনিরুজ্জামান তৈরি হবে: এমপি মনির

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২১:৪৪
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, ‘ঝিকরগাছা যদি মাদকমুক্ত হয় তাহলে আরো মনিরুজ্জামান তৈরি হবে। আমরা যারা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্তাব্যক্তি তারা যদি মাদকের সঙ্গে যুক্ত থাকে, তাদের সন্তানও মাদকাসক্ত হবে- আসুন আজ থেকে আমরা এই শপথ নেই। 
 
যশোরের ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়ন আয়োজিত ঝিকরগাছার কৃতি সন্তান অ্যাডিশনাল ডিআইজি মো. মনিরুজ্জামানকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
এমপি মনির ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা শিক্ষা নিয়ে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী অথবা এ রকম পুলিশ অফিসার হবে সে দিন তোমাদেরকেও আমরা সংবর্ধনা দিবো। এ সময় তিনি উপজেলা পর্যায়েও মনিরুজ্জামানকে একটি সংবর্ধনা দেয়ার ঘোষণা প্রদান করেন।
 
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামান বলেন, আমার এই সংবর্ধণা সেই দিন স্বার্থক হবে, যে দিন আমার এই ইউনিয়ন মাদকমুক্ত ও নারী নির্যাতন মুক্ত ঘোষণা করতে পারবো।
 
তিনি আরো বলেন, আমরা ভাই-বোনেরা সবাই প্রতিষ্ঠিত। আমার বাবার রেখে যাওয়া সম্পদ দিয়ে সালেহা কবির জীবন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা শিক্ষা, চিকিৎসা ও সমাজের সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। 
 
আরো উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহাজান আলী, জেলা পরিষদ সদস্য ইকবল আহম্মেদ রবি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, নাভারণ ইউনিয়নের সদস্য কাকনসহ সকল ইউপি সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা শামসুজ্জোহা লোটাস, আবু সাঈদ মিলন, নাজমুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইমরান, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন প্রমুখ।