ধামরাইয়ে অটো-রিক্সাচালককে গলাকেটে ‘হত্যা’

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ০৯:১১
 
ঢাকার ধামরাইয়ে ব্যাটারি চালিত এক অটোরিক্সাচালককে গলাকেটে হত্যা করেছে ছিনতাইকারিরা। শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার সিতিপাল্লী এলাকায় এ খুন ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
 
নিহত রিক্সা চালক আমিজ উদ্দিন (৩০) নিলফামারী জেলার ডোমার উপজেলার মৌজাপাঙ্গা গ্রামের মফিজার রহমানের পুত্র। তিনি ধামরাই পৌর শহরের উত্তর পাতায় ভাড়া বাসায় থাকতেন।
 
ধামরাই থানার সেকেন্ড অফিসার এসআই তৌহিদুল ইসলাম জানান, ধামরাই থানার একদল পুলিশ আলাদীনস্ পার্কের একটা অনুষ্ঠান শেষে ফেরার পথে রাস্তার উপরে একটি অটোরিক্সার লোকজনের চিত্কার শুনতে পান। রিক্সাচালক আমিজ তখন আহত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করছিল। সেখান থেকে পুলিশ মারাত্নক আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করে। আমিজ উদ্দিনের গলায় ও ঘাড়ে কোপের চিহ্ন রয়েছে।
 
এ ব্যাপারে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।