মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় এস. আর প্রিন্টিং প্রেস নামে একটি পাঠ্যপুস্তক ছাপাকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সোয়া আটটার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জান্নাতুল ইসলাম নাঈম বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় এস.আর প্রিন্টিং প্রেস নামের ওই কারাখানাটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়ে যায়। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতি সম্পর্কে অনুমান করে কিছু বলা যাচ্ছে না। কারাখানাটিতে চুক্তির মাধ্যমে সরকারি পাঠ্যপুস্তক ছাপানোর কাজ করা হয় বলেও জানান তিনি।
ইত্তেফাক/এএম।
