সোহেল রানা-ফারুক যখন একমঞ্চে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৩:০৪
 
জনপ্রিয় দুই অভিনেতা সোহেল রানা ও ফারুক। দুজনই দীর্ঘ দিন ধরে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে আছেন। এবার তাদের দুজনকে এবার একসঙ্গে দেখা যাবে। 
 
তবে কোনো চলচ্চিত্রের পর্দায় নয়, শাহরিয়ার নাজিম জয়ের সেলিব্রিটি শো ‘সেন্স অব হিউমার’-এ। 
 
‘সেন্স অব হিউমার’ এ তারকাদের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের অজানা কথা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাদের প্রিয় সিনেমা, গান, এমনকি বিশ্বের অজানা-অচেনা অনেক তথ্য গল্পের ফাঁকে দেখানো হয়। 
 
এবার চলচ্চিত্র ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কথাবার্তা বলবেন সোহেল রানা ও ফারুক। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে আজ শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর