সেনবাগে কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডারদের অবস্থান ধর্মঘট

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৩:৫৬
 
চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়শেন কেন্দ্রীয় কমিটির আহ্বানে নোয়াখালীর সেনবাগ উপজেলায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। শনিবার সকাল থেকে প্রথম দিনের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান ধর্মঘট শুরু করেছে।
 
উপজেলার ২৪টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা সকাল নয়টায় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধর্মঘটে যোগ দেয়। তিনদিনের টানা এ ধর্মঘট চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলবে। আয়োজকরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/এএম।