রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৫:২৫
 
রাজধানীর মালিবাগ এলাকায় শনিবার সকালে বাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মালিবাগ বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতের নাম মোছা. রুনা আক্তার (৩২)। তিনি মাদারীপুর জেলার সদর থানার কালপুরের বাচ্চু মিয়ার স্ত্রী। তিনি পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের আদি লেন এলাকায় থাকতেন।। নিহত রুনা দুই সন্তানের জননী। 
 
রামপুরা থানার এসআই মো. দুলাল মিয়া জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মালিবাগ বাজারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে রুনা আক্তার নামে এক নারী ঘটনাস্থলে নিহত হন।
 
ইত্তেফাক/ইউবি