শিবগঞ্জে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৬:০০
 
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানিহাটি ডিগ্রি কলেজ মোড় এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বড় ইন্দারা মহল্লার মত ফজলুর রহমানের ছেলে আসলাম উদ্দিন ওরফে এনামুল (৬৫) ও তার স্ত্রী মিনিয়ারা বেগম (৫৫)।
 
স্থানীয়রা যায়, আসলাম উদ্দিন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। এমন সময় সোনামসজিদগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
 
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান- নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/এসএস