১৩ এপ্রিল ১৯৭১। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে রাউজানের শোকাবহ এক ভয়ঙ্কর দিন। সেদিন এদেশের পাকিস্তানি দোসরদের সহযোগিতায় হানাদার বাহিনীরা পূর্বপরিকল্পনা ভাবে উপজেলার তেরটি স্থানে সকাল সাতটা থেকে শুরু করে নির্মম ও নারকীয় হত্যাযজ্ঞ।
রাউজানের ইতিহাসের সেই নারকীয় গণহত্যায় ১৫৬জন হিন্দু ও ১০জন মুসলমানকে হত্যা করা হয়। আজ ১৩ এপ্রিল দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঊনসত্তরপাড়া বধ্যভূমি স্থলে এবং শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ স্মৃতি সংসদ উদ্যোগে কুন্ডেশ্বরীতে এই দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছেন।
ইত্তেফাক/আরকেজি
