ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নব নিযুক্ত মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, শিক্ষা ক্রমশই বদলাচ্ছে। শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। এ শিক্ষার সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। শিক্ষা ছাড়া ভবিষ্যৎ নেই।
শনিবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় চত্বরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাওরের সন্তান হিসেবে তিনি আরো বলেন, হাওরের বাঁধ না টিকলে এখানকার মানুষ না খেয়ে থাকবে। তাই ফসল রক্ষা বাঁধসমূহকে টেকসই প্রযুক্তিতে দ্রুত মেরামত করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রব্বানী জব্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, মন্ত্রীর সহ-ধর্মিনী বকুল মোস্তফা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
