কুষ্টিয়ার মিরপুরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি জাতীয়করণের দাবীতে ৩ দিনের অবস্থান কর্মসূচী শুরু করেছে। শনিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ কর্মসূচী শুরু হয়।
এ সময়ে উপজেলা সিএইচসিপি এসোশিয়েশনের প্রধান সমন্বয়ক সালমা ইয়াসমিন, সমন্বয়ক আব্দুল খালেক, রাতুল আহমেদ, চায়না খাতুন, শাহিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্দোলন চলাকালীন সময়ে উপজেলার ৩৩টি কমিউনিটি সেন্টার বন্ধ রাখা হয়।
ইত্তেফাক/নূহু
