কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে। কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করতে প্রধানমন্ত্রীর সাথে একত্রে বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছি। তিনি সময় দিলেই এ ধরনের একটি পরিকল্পনা উপস্থাপনা করা হবে। কারণ সারাদেশ প্রায় ১০০টি উপজেলায় সরকারি ভাবে টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা রয়েছে।
শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার চৌধুরী আব্দুল হামিদ একাডেমি প্রাঙ্গণে স্থানীয় সামাজিক সংগঠন বরাট জনকল্যাণ ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিমন্ত্রী (মাদরাসা ও কারিগরি) কাজী কেরামত আলী এসব কথা বলেন।
তিনি বলেন, কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করলে সামনের দিকে দেশ আরো এগিয়ে যাবে। বক্তব্যের আগে শিক্ষা প্রতিমন্ত্রীকে বরাট জনকল্যাণ ফাউন্ডেশন ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী চৌধুরী নেসারুল হকের সভাপতিত্বে সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক সিরাজুল হকের সঞ্চালনায় শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্যা।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শওকত আলী, ফরিদপুরের ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহা. আমজাদ হোসেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এবিএস সাত্তার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিন, খুলনা হাজী মোহসিন কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, বরাট জনকল্যান ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন মিয়া, সদস্য হাফিজুর রহমান বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/আরকেজি
