বরিশাল-পটুয়াখালী মহাসড়ক থেকে শুক্রবার রাতে ৮৩৭ বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব। ফেন্সিডিলগুলো বহনকারী আকিজ ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয় এ সময়।
অভিযানে নেতৃত্ব দেয়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার অধীন বরিশাল-পটুয়াখালীগামী মহাসড়কস্থ বেলী ফিলিং ষ্টেশনের সামনে আকিজ ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানটিতে অভিযান চালানো হয়। কাভার্ড ভ্যানটিতে প্লাস্টিকের বস্তায় পেঁচানো ছিল ৮৩৭ বোতল ফেন্সিডিল। সেগুলো উদ্ধার করে কাভার্ড ভ্যানটির ড্রাইভার মোঃ রাসেলকে গ্রেফতার করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে গ্রেফারকৃত রাসেল জানায়, তার বাড়ি যশোরের বেনাপোল এলাকায়। সে দীর্ঘদিন বেনাপোল থেকে গাড়িযোগে দক্ষিণাঞ্চলে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।
এ ঘটনায় র্যাব-৮’র সিপিএসসি'র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
