যশোর রোডের শতবর্ষী গাছ কাটার উপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবিতে শনিবার মানববন্ধন করেছে ফরিদপুর বিজ্ঞান আন্দোলন মঞ্চ। ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে মো. রফিকুল ইসলাম বাবু, ইসাহাক মোল্যা, রিতু দাস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা যশোর রোডের গাছ কাটার উপরে উচ্চ আদালতের দেওয়া ছয় মাসের নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে এই গাছ কাটা স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।
ইত্তেফাক/নূহু
