দিনাজপুরের ফুলবাড়িতে ঘনকুয়াশায় রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রাঙ্গামাটিস্থ দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
তারা হলেন— পৌর এলাকার সুজাপুর গ্রামের মো. কালুর ছেলে জালাল হোসেন জালু (৩০), পার্বতীপুরের আমবাড়ি এলাকার রাধা নগর গ্রামের তছির উদ্দিনের ছেলে মকলেছুর রহমান (২৫) এবং গুরুত্বর আহত ব্যাক্তি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মো. সোহাগের ছেলে জামার হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে সাতটায় ঘনকুয়াশায় বিকট শব্দে দিনাজপুর গামী (বগুড়া-ট ১১-১৪৭৮) টিন বোঝাই এবং অপরদিক থেকে আসা ঢাকা গামী আলু বোঝাই (ঢাকা মেট্রো-ট ২০-৬২৯৪) দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ট্রাক দুটি দুমড়েমুচড়ে যায়।
এ সময় ঢাকাগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইজন মুরগী ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে দোকানের মধ্যে ঢুকে যায়। দিনাজপুর গামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে এলাকাবাসী ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এবং বাকি দুই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিত্সা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/এএম।
