বাগেরহাটে সরস্বতীর প্রতিমা বিক্রির ধুম

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৮:৫৫
 
বাগেরহাটে সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা বিক্রির হাট বসেছে। সেখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে প্রতিমা বিক্রি। বাগেরহাট শহরের বণিক পট্টি এলাকায় শ্রী শ্রী রাধেশ্যাম মন্দির চত্বরের এ হাটে প্রতিমা কিনতে হিন্দু ধর্মালম্বীরা আসছেন বিভিন্ন এলাকা থেকে। শনিবার বিকেলে হাটে গিয়ে দেখা যায় ছোট-বড় অসংখ্য প্রতিমা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
IMG0
প্রতিমা ব্যবসায়ী পরিতোষ কুমার পাল বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকা থেকে তৈরিকৃত প্রতিমাগুলো বাগেরহাটের বাজারে নিয়ে আসছেন। ৩শ প্রতিমার মধ্যে অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে। সর্বোচ্চ সাড়ে ৪ হাজার ও সর্বনিম্ন ২শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতিমাগুলো। হিন্দু ধর্ম মতে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। 
 
ইত্তেফাক/আরকেজি