প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে শিপার্স কাউন্সিলের চেক হস্তান্তর

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২০:৫৪
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের (এসসিবি) পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের পুরর্বাসন ও শীতার্তদের সাহায্যার্থে এক কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 
 
বৃহস্পতিবার শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের পুরর্বাসনে ৫০ লাখ এবং শীতার্তদের সাহায্যার্থে ৫০ লাখ টাকার দুটি চেক (মোট এক কোটি টাকা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন এসসিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহ্সান, পরিচালকবৃন্দ মোহাম্মদ শাহজাহান খান, সৈয়দ মো. বকতিয়ার, মো. মুনির হোসেন ও জিয়াউল ইসলাম।