নীলফামারীর জলঢাকা উপজেলা তাঁতী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জলঢাকা কলেজ হলরুমে বাংলাদেশ তাঁতী লীগ জলঢাকা উপজেলা ও পৌর শাখার বর্ধিত সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জলঢাকা উপজেলা তাঁতী লীগ সভাপতি হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নীলফামারী ৩ আসনের এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এ কে আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের ও ছাত্রলীগ সভাপতি নলনী বিশ্বাস জয় প্রমুখ।
ইত্তেফাক/নূহু
