শপথ নিলেন নায়ক নিরব

আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১০:২২
 
ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নিরব হোসেন। গতকাল রবিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন তিনি। বিএফডিসিতে সমিতির কার্যালয়ে শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সভাপতি মিশা সওদাগর তাকে শপথ বাক্য পাঠ করান।
 
অভিনেতা নানা শাহ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে পদটি শূন্য হয়ে যায়। নিরবের শপথ গ্রহণের মধ্য দিয়ে নানা শাহ’র ওই শূন্য পদটি পরিপূর্ণ হলো।
 
নিরব বলেন, দায়িত্ববোধের জায়গা থেকেই শিল্পী সমিতির সঙ্গে যুক্ত হলাম। ইন্ডাস্ট্রির জন্য যা কিছু মঙ্গলজনক সবকিছুর সঙ্গেই থাকব। অভিনয়ের পাশপাশি শিল্পীদের কল্যাণে নিজেকে যুক্ত রাখতে পারছি এটা ভালো লাগার বিষয়।
 
উল্লেখ্য, গত ৫ মে বাংলাদেশ শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয় লাভ করেন মিশা-জায়েদ প্যানেল। যদিও এই নির্বাচনে বেশ দুই প্যানেলের মধ্যে ব্যাপক তুলকালাম কাণ্ড ঘটতে দেখা গিয়েছিল।
 
ইত্তেফাক/আনিসুর