দিনাজপুরে ২৬ জন গ্রেফতার

আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮
বিশেষ অভিযানে জামায়াতে ইসলামের ৩ কর্মী ও দুই মাদক ব্যবসায়িসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টা পর্যন্ত ১২ ঘন্টার অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ২ শ’ বোতল ফেনসিডিল ও ৬ শ’ লিটার চোলাই মদ উদ্ধার করে। 
 
অভিযানে দিনাজপুর সদর পুলিশ রাত সাড়ে ১১টার দিকে রানিগঞ্জ বাজার এলাকা থেকে জামায়াতে ইসলামের তিন কর্মীসহ সাতজনকে গ্রেফতার করে, বীরগঞ্জ থানা তিন জনকে, বিরামপুর থানা দুই জনকে, বিরল থানা দুই জনকে, কাহারুল থানা দুই জনকে, খানসামা থানা তিনজনকে এবং পার্বতীপুর থানা দুইজনকে গ্রেফতার করে। 
 
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক এক অভিযানে দিনাজপুর থানা পুলিশ জেলা শহরের চাওলার পট্টি এলাকা থেকে ৬ শ’ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। 
 
এছাড়া, বিভিন্ন থানায় নাশকতামূলক কর্মকান্ডের মামলায় জামায়াতে ইসলামের কর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। 
 
অপরদিকে জেলার হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ২ শ’ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের হাকিমপুর থানায় হস্তান্তর করে বলে জানায় বিজিবি। গেফতারকৃতদের জেলে প্রেরণ করা হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/ রেজা