মো. জাফরুল হাসানকে ( সোহাগ) সভাপতি, জুম্মান মিয়াকে সাধারন সম্পাদক ও আব্দুল মান্নান ভূঁইয়াকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করে বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন- সিবিএ’র তিন সদস্যবিশিষ্ট প্যানেল কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার রাজধানীর বিটিসিএল কেন্দ্রীয় কার্যালয় টেলিযোগাযোগ ভবনে এক প্রতিনিধি সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।সভায় আগত প্রতিনিধিরা ক্ষোভের সঙ্গে বিগত কমিটির কার্যক্রমের সমালোচনা করেন।
প্রতিনিধিরা অভিযোগ করেন, ২০১০ সালে সিবিএ নেতা নির্বাচিত হওয়ার পর সংগঠনের সাধারণ সম্পাদক এসএম এ মুকিত হিরু তিনজন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছেন। অবৈধ প্রক্রিয়ায় তিনি ২০১১ সালে একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করেন।
অভিযোগে বলা হয়, পরবর্তীতে ২০১২ সালে শাহনেওয়াজ-ফারুকের নেতৃত্বে অসাংগঠনিক প্রক্রিয়ায় তৈরি করা হয় আরেকটি কেন্দ্রীয় কমিটি। শুরু হয় গ্রুপিং দলাদলি এবং অবৈধ প্রক্রিয়ায় ট্রেড ইউনিয়ন চর্চা। প্রতিনিধি সভায় সংগঠনের নানা অনিয়মের প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি সোহাগ-মান্নান-জুম্মনের নেতৃত্বে ঘোষিত প্যানেল কমিটির পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ইত্তেফাক/রেজা
