নায়করাজ স্মরণে মম'র গান

আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:৪০
 
বাংলাদেশের চলচ্চিত্রের মহানায়ক নায়করাজ রাজ্জাকের ৭৬তম জন্মবার্ষিকী ২২ জানুয়ারি (মঙ্গলবার)। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। এদেশের চলচ্চিত্রের পরতে পরতে তার ছোঁয়া লেগে আছে। গত বছরের ২১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
 
নায়করাজকে ছাড়াই এবার তার প্রথম জন্মদিন পালন করা হবে। নায়করাজের শূণ্যতাকে ধারণ করে মঙ্গলবার প্রকাশিত হচ্ছে শিশুশিল্পী আতিকা রহমান মম’র গাওয়া ‘রাজ্জাক দাদু’ গান ও এর ভিডিও। গাজী মাজহারুল আনোয়ারের লেখা এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী হোসেন। গানের ভিডিওতে মম নিজেই অংশ নিয়েছেন। আর ভিডিও পরিচালনা করেছেন মো. আতিকুর রহমান।
 
উল্লেখ্য, মম বর্তমানে ৭ম শ্রেণির ছাত্রী। বেশ ছোটবেলা থেকেই নিয়মিত গান করছেন শিশুশিল্পী মম। এ পর্যন্ত বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০১৩ সালে দেশাত্মবোধক গান ‘শোন শোন বাংলাদেশ’-এর মাধ্যমে আলোচনায় আসেন মম।
 
ইত্তেফাক/আরকেজি