মাছ লুট মামলায় গ্রেফতার খালিয়াজুরী বিএনপির সভাপতি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৯:৫১
 
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রৌফ স্বাধীন (৪৮) স্থানীয় মাকলাইন জলমহালে মাছ লুট ও সন্ত্রাসী কার্যক্রমের মামলায় গ্রেফতার হয়েছেন।
 
সোমবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা বাজারের ট্রলার ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।স্বাধীন পাঁচহাট গ্রামের মৃত ইসমাঈল মিয়ার ছেলে।
 
খালিয়াজুরী থানার ওসি মো. হযরত আলী জানান, গত ২১ জানুয়ারি বিকেলে আব্দুর রৌফ স্বাধীনসহ ৪৮জনের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা করেন উপজেলার পাঁচহাট গ্রামের মৃত কান্দর বেপারীর ছেলে হানিফ বেপারী (৪০)। হানিফ জলমহালের একজন রক্ষক। তার মামলায় স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় উল্লেখ আছে উপজেলার পাঁচহাট সংলগ্ন মাকলাইন জলমহালে দীর্ঘদিন ধরে আসামিরা মাছ লুটপাট করছে এবং জলমহালে রক্ষণাবেক্ষণে থাকা লোকদের মারধর করছে বলে ওসি জানান।
 
ইত্তেফাক/আরকেজি