কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ছুরি বিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা মৌলভীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম ইউসুফ জালাল (৬৫)। মিয়ানমারের মংডু কুলাল পাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছেন।
তিনি বালুখালী ক্যাম্পের বি-ব্লকে বসবাস করতেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মসজিদের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার খবর পেয়ে উখিয়া সার্কেল চাইলাউ মারমা, উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় বিভিন্নজনের সাথে খুনের ব্যাপারে জানতে চান।
উখিয়া থানার উপ-পরির্দশক বিল্লাল হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। দুপুরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা মর্গে পাঠানো হয়। উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/আরকেজি
