বিশ্ব ইজতেমা ফেরত মুসল্লিবাহী বাস সোমবার বিকেলে পাটুরিয়া ৪নং ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০জন আহত হন। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়।
ইজতেমা থেকে মেহেরপুরগামী এসএ পরিবহনের একটি বাস পাটুরিয়া ফেরি ঘাটে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে যায়। গুরুতর আহত ৫/৭জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
