কয়েক দফায় হত্যার হুমকি পেয়েছেন ন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মো. আবু আব্বাস ভুইয়া। এ মর্মে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি বলেন, ‘তারা আমার মোবাইলে কল করে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। আজ (সোমবার) ০১৮৩৭-৬৫০৬৭৪ এবং ০১৬৮৩-০২৮৮৬৬ নম্বর থেকে ফোন দিয়ে বলা হয়- আপনি আমাদের যন্ত্রণা দিচ্ছেন। আপনাকে যন্ত্রণা দেয়া শুরু। রবিবার ০১৭৫৪-৫৪৪১৫৪ নম্বর থেকে সানি পরিচয় দিয়ে বলেছে, এতো দিন তো ফোন পেয়েছেন, এখন কাজ হবে।’
কেন আপনাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে আবু আব্বাস বলেন, ‘ফেসবুকে গত ১৯ জানুয়ারি দেয়া এক স্ট্যাটাসকে কেন্দ্র করে +৯৭৬৫৪৩২১ নম্বর থেকে প্রথমবারের মতো ফোন করে আমকে বলা হয় তিন দিনের মধ্যে আমাকে হত্যা করা হবে। আমার স্ত্রী বিধবা হবে। ফেসবুকে লেখালেখির কারণেই এমনটি হতে পারে। ফেসবুকে মাদক, মাদক ব্যবসায়ীদের সম্পর্কে লেখালেখি করি। এজন্য হত্যার হুমকি দিতে পারে।’
সোমবার সন্ধ্যায় শাহবাগ থানার উপ-পরিদর্শক এসআই জমসেদ জানান, বিকেল পৌনে ৪টার দিকে আবু আব্বাস সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৫৯) করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্তকাজ শুরুর প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/নূহু
