প্রাভা হেলথ এবং নারায়ানা হেলথ'র পার্টনারশিপ ঘোষিত

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৩:১৫
 
বিশেষজ্ঞ ও ডায়াগনস্টিক সুবিধা আরো বিস্তৃত করার জন্য বাংলাদেশের প্রাভা হেলথ ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত নারায়ানা হেলথ-এর সাথে পার্টনার হিসেবে কাজ করার কথা ঘোষণা করেছে। এই পার্টনারশিপের মাধ্যমে যেসব রোগীরা প্রাভা হেলথ-এ আসবেন তারা কারডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ক্যান্সার কেয়ার, নিউরোলজি ও নিউরোসার্জারি, অর্থপেডিক্স, নেফ্রোলজি ও ইউরোলজি এবং গাস্ট্রোএন্ট্রলজি ইত্যাদি বিষয়ে প্রফেশনালসহ ৩০ জনের বেশি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেয়ার সুযোগ পাবেন।
 
প্রতি বছর প্রায় লক্ষাধিক রোগী নারায়ানা হেলথ-এ চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে যান। এই উদ্ভাবনী পার্টনারশিপের মাধ্যমে প্রাভা হেলথ থেকে রোগীরা তাদের পরিকল্পিত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। প্রাভা হেলথ'র মাধ্যমে রোগীগণ ভারতে যাওয়ার আগে ও পরে ঢাকায় বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে তাদের সময় বাঁচাতে পারেন। প্রাভা হেলথ-এর নতুন ল্যাবরেটরি সেবা গ্রহণের মাধ্যমে নারায়ানা স্বাস্থ্য সংস্থা থেকে উল্লেখ করা ডায়াগনস্টিক টেস্ট গুলো সেখানে যাওয়ার পূর্বেই করে নিতে পারেন। ফিরে আসার পর রোগীগণ প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে নারায়ানা হেলথ-এর বিশেষজ্ঞদের সর্বপ্রকার পরামর্শ নিতে পারেন। বিশেষত সার্জারি করে আসা রোগীগণ এই সুবিধা পেতে পারেন।
 
এছাড়াও যেসব রোগী চিকিৎসা সেবা গ্রহণে ভারত ভ্রমণে অনিচ্ছুক তারা প্রাভা হেলথ-এর ভিডিওকনফারেন্স সুবিধার মাধ্যমে নারায়ানা স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অধ্যাপকদের এর সাথে পরামর্শ ও চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
IMG0
প্রাভা হেলথ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মিস সিল্ভানা সিনহা বলেন, “যেসব রোগীরা বাংলাদেশ থেকে ভারতে হাসপাতাল সেবা নিতে যান তারা প্রথমবারের মত ঢাকায় অবস্থিত প্রাভা হেলথ-এ উন্নত ডায়াগনস্টিক সেবা নিতে পারবেন, তার মানে অল্প সময় দূরে এবং বেশি সময় ধরে পরিবারের কাছে”। তিনি আরও বলেন- বাংলাদেশী রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠা ও তাদের ভ্রমণের ক্লান্তি দূরীকরণে প্রাভা ও নারায়ানা বর্ডার-এর ওপার পর্যন্ত তাদের সেবা প্রসারিত করেছে।
 
প্রাভা হেলথ-এর সিনিয়র মেডিকেল ডিরেক্টর ডঃ সিমিন মজিদ আক্তার বলেন- “এই পার্টনারশিপ প্রাভা হেলথ-এর রোগীদের হাসপাতালে ভর্তির পূর্ববর্তী চিকিৎসা ও পরামর্শের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ানা হেলথ-এর বিশেষজ্ঞ ও সার্জনদের পরামর্শ সহ কার্ডিয়াক রোগীদের বিশেষ যত্ন ও সুযোগ সুবিধা দিয়ে থাকে”।
 
নারায়ানার ইন্টারন্যাশনাল মার্কেটিং এর জিএম মিঃ এম এস গুরু প্রসাদ বলেন, নারায়ানা স্বাস্থ্য সংস্থার হাসপাতালগুলোর সাথে এই অভাবনীয় অংশীদারিত্বের মাধ্যমে আমাদের প্রাভা হেলথ বাংলাদেশের মানুষের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে উন্নত চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে। 
 
ইত্তেফাক/আনিসুর