নুসরাত হত্যার বিচার দাবিতে ভোলায় মানববন্ধন

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১২:৫৮

ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী  নুসরাত জাহান রাফি হত্যা ও নারী নিপীড়ন ও পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত  হয়।

শনিবার সকালে শহরের কে-জাহান মার্কেটর এর সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি।

এসময়  বক্তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

আরও পড়ুন: নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি শাহাদাত গ্রেফতার

তারা বলেন, শুধু দেরিতে চার্জশিট দেয়ার কারণে মামলা দুর্বল হয়ে যায়। প্রায়ই দেখা যায়, এ কাজে সময় লেগে যায় কয়েক বছর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের গড়িমসির কারণে পার পেয়ে যায় ভয়ঙ্কর অপরাধীরা।  মানববন্ধন শেষে নুসরাতের আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া মোনাজাত করা হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির সহসভাপতি মাও. নুরে আলম , সাধারণ সম্পাদক মাও. তাজউদ্দিন  ফারুকি , এনশিওর ল্যান্ডমার্কের ভাইস চেয়ারম্যান মাও. ওবায়েদ বিন মোস্তফা , ইসলামী আন্দোলন ভোলা জেলা সাধারণ সম্পাদক মাও.  তরিকুল ইসলাম, মাও. নুরল আমিন আশ্রাফি, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাও. ইব্রাহিম খলিল।

ইত্তেফাক/এমআরএম