ফুলবাড়ীয়ায় লড়ি চাপায় শিশু নিহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:৩৪
 
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার গোপিনাথপুরে লড়ি চাপায় আপন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
 
মঙ্গলবার সকাল ৮টার দিকে গোপিনাথপুর বাজারের কাছে এ দূর্ঘটনা ঘটে। আপন গোপিনাথপুর গ্রামের ফকরুল ইসলামের ছেলে।  
 
ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি