নেত্রকোনায় কোচিং বাণিজ্য বন্ধ, নোট বই এবং গাইড বই বন্ধের দাবিতে আজ মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট ভবন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে নেত্রকোনার সচেতন নাগরিক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে নোটবই ও গাইড বই থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা এবং সাংবাদিক আলপনা বেগম।
ইত্তেফাক/এমআই
